বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় স্বরজিৎ ডাকুয়া নামের এক যুবক মারা গেছেন। 

বুধবার (১১ নভেম্বর) সকাল ৮.৩০ মিনিটের দিকে উপজেলার আওরাবুনিয়া এলাকার কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজার মসজিদের সামনে(প: ছিটকী)  এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বরজিৎ আওরাবুনিয়া এলাকার মৃত্যু উপেন্দ্র নাথ ডাকুয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি (বরিশাল মেট্রো-ট ১১-০১০৯)পুলিশ আটক করেছে। 

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে স্থানীয় সাতনী বাজার থেকে দক্ষিন দিকে হেটে যাচ্ছিলেন কৃষক স্বরজিৎ। এসময় বিপরিত দিক থেকে আসা রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাশ্ববর্তী রাজাপুর স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হয়। তবে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে কাঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ড্রাইভার পালিয়েছে। '

মৃত্যু

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় স্বরজিৎ ডাকুয়া নামের এক যুবক মারা গেছেন। 

বুধবার (১১ নভেম্বর) সকাল ৮.৩০ মিনিটের দিকে উপজেলার আওরাবুনিয়া এলাকার কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের সাতানী বাজার মসজিদের সামনে(প: ছিটকী)  এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বরজিৎ আওরাবুনিয়া এলাকার মৃত্যু উপেন্দ্র নাথ ডাকুয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি (বরিশাল মেট্রো-ট ১১-০১০৯)পুলিশ আটক করেছে। 

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে স্থানীয় সাতনী বাজার থেকে দক্ষিন দিকে হেটে যাচ্ছিলেন কৃষক স্বরজিৎ। এসময় বিপরিত দিক থেকে আসা রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাশ্ববর্তী রাজাপুর স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হয়। তবে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে কাঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ড্রাইভার পালিয়েছে। '

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা