বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিতে আমন ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষক

ছবি: অনীল চন্দ্র রায়

কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় রাতের বৃষ্টির সঙ্গে আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব জমিতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্য, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাপাত শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট ধরে চলে শিলাবৃষ্টি। মৌসুমের এই সময়ে এমন আবহাওয়ায় তারা বিস্মিত হয়েছেন।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এখন মাঠে আমন ধান রয়েছে। বিশেষ করে উঠতি ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

একই এলাকার কৃষক সামছুল হক বলেন, কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে শিলাবৃষ্টি হওয়ায় ক্ষতির আশঙ্কা করছি। ধান চাষে অনেক টাকা খরচ হয়েছে। এখন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে আমাদের বড় ধরনের লোকসানে পড়তে হবে।

এদিকে শিলাবৃষ্টির পরিমাণ ও বৃষ্টিপাতের সুনির্দিষ্ট তথ্য জানতে রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় প্রায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

কৃষক শিলা বৃষ্টি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিতে আমন ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষক

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় রাতের বৃষ্টির সঙ্গে আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব জমিতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্য, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাপাত শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট ধরে চলে শিলাবৃষ্টি। মৌসুমের এই সময়ে এমন আবহাওয়ায় তারা বিস্মিত হয়েছেন।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এখন মাঠে আমন ধান রয়েছে। বিশেষ করে উঠতি ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

একই এলাকার কৃষক সামছুল হক বলেন, কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে শিলাবৃষ্টি হওয়ায় ক্ষতির আশঙ্কা করছি। ধান চাষে অনেক টাকা খরচ হয়েছে। এখন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে আমাদের বড় ধরনের লোকসানে পড়তে হবে।

এদিকে শিলাবৃষ্টির পরিমাণ ও বৃষ্টিপাতের সুনির্দিষ্ট তথ্য জানতে রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় প্রায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা