বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ফুলবাড়ীতে দেশি ছাগলের ঘরে পাঁচ ছানা, জন্মের পরই একটির মৃত্যু

ছবি-বিপ্লবী বার্তা

একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দিয়ে এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে একটি দেশি ছাগল। ব্যতিক্রমী এ ঘটনা দেখতে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও উৎসুক মানুষ। তবে পাঁচটি ছানার মধ্যে একটি জন্মের কিছুক্ষণ পর মারা যাওয়ায় কিছুটা হতাশ হয়েছেন পরিবারের সদস্যরা। বর্তমানে বেঁচে থাকা চারটি ছানা সুস্থ রয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের কৃষক তহিদুল ইসলামের বাড়িতে ঘটেছে এ ঘটনা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাঁর পালন করা দেশি ছাগলটি একে একে পাঁচটি পাঠা ছানার জন্ম দেয়। প্রথমে চারটি ছানার জন্ম হলেও প্রায় এক ঘণ্টা পর আরও একটি ছানার জন্ম হয়। তবে শেষ ছানাটি জন্মের প্রায় ১৫ মিনিটের মধ্যেই মারা যায়।

ছাগলের মালিক তহিদুল ইসলাম জানান, তাঁর ছাগলটি এর আগে তিনবার বাচ্চা দিয়েছে। প্রতিবারই তিনটি করে ছানার জন্ম হয়েছিল। এবারও স্বাভাবিকভাবে বাচ্চা হবে বলে ধারণা করেছিলেন তিনি। কিন্তু একসঙ্গে পাঁচটি ছানার জন্ম হবে, তা ভাবতেও পারেননি। প্রথমে চারটি ছানা জন্ম নেওয়ার পর প্রায় এক ঘণ্টা বিরতি দিয়ে পঞ্চম ছানাটির জন্ম হয়। বর্তমানে চারটি ছানা সুস্থ আছে।

তহিদুল ইসলামের বড় ভাই শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় তাঁর ভাই ও ভাবি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ ছাগলের ডাকাডাকি শুনে তাঁরা ছাগলের ঘরে গিয়ে দেখেন, একের পর এক ছানার জন্ম হচ্ছে। কিছুক্ষণের ব্যবধানে চারটি ছানা জন্ম নেওয়ার পর তাঁরা ভেবেছিলেন প্রসব শেষ হয়েছে। কিন্তু প্রায় এক ঘণ্টা পর পঞ্চম ছানাটির জন্ম হয়। বর্তমানে বেঁচে থাকা চারটি ছানাকে মায়ের দুধের পাশাপাশি গরুর দুধও খাওয়ানো হচ্ছে।

এলাকার বাসিন্দা ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম বলেন, দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি ছানার জন্ম দেওয়ার ঘটনা বেশ বিরল। সাধারণত দুটি, তিনটি কিংবা চারটি ছানা জন্ম নেওয়ার ঘটনা দেখা যায়। এ ধরনের ছাগল যথাযথভাবে পালন ও পরিচর্যা করা গেলে কৃষক ও খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার জানান, দেশি ছাগলের একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা খুব বেশি দেখা না গেলেও এটি অস্বাভাবিক নয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ছাগলের ক্ষেত্রে একসঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ার হার প্রায় ২ থেকে ৩ শতাংশ।

তিনি আরও বলেন, একসঙ্গে একাধিক বাচ্চা জন্ম নিলে সেগুলোর সুস্থতা নিশ্চিত করতে পর্যাপ্ত পুষ্টি ও প্রয়োজনীয় পরিচর্যার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।

ফুলবাড়ী মৃত্যু

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীতে দেশি ছাগলের ঘরে পাঁচ ছানা, জন্মের পরই একটির মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা