বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

ছবিঃ বিপ্লবী বার্তা

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধী মিছিল ও বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা জাতীয় ছাত্রশক্তি। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। 

বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা, 'কীসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর', 'আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, সহ বিভিন্ন স্লোগান দেন। 

শাখা ছাত্রশক্তির সদস্য নাঈম ভূইয়া বলেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করে, জনমানুষের উপর হামলা করে এরা কখনো বাংলাদেশের পক্ষের শক্তি হতে পারে না। এদের বিরুদ্ধে জাতীয় ছাত্র শক্তি কঠোরভাবে অবস্থান নিবে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দিতে চাই লীগের যত আস্তানা আছে সব গুড়িয়ে দেয়ার জন্য সবাই জাগ্রত হও।

সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, আন্দোলন পরবর্তী দুই বছরে দেশে কীভাবে অরাজকতা সৃষ্টি করা যায়, অস্থিতিশীল করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। গত দুইদিন ধরে ছোট ছোট ঘটনা ঘটছে, আমরা দেখতেছি এর মাধ্যমে নিষিদ্ধ লীগ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা ছাত্রশক্তি সবসময় এসব প্রতিহতে সজাগ রয়েছি। 

শাখার সভাপতি নিলয় বড়ুয়া বলেন, জুলাই পরবর্তীতে এই নিষিদ্ধ লীগের এখন পর্যন্ত কোন অনুশোচনা নেই। এই লীগদের যত প্রশ্রয় দিবেন এরা তত মাথা চারা দিবে। তারা বলবে আমরা যে কাউকে খুন করতে পারি কারণ আমাদের বিচার হয় না। । স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান দিতে চাই এই হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনুন। যদি না পারেন, বলুন জনগণ এর বিচার করবে।

আওয়ামী লীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধী মিছিল ও বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা জাতীয় ছাত্রশক্তি। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। 

বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা, 'কীসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর', 'আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, সহ বিভিন্ন স্লোগান দেন। 

শাখা ছাত্রশক্তির সদস্য নাঈম ভূইয়া বলেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করে, জনমানুষের উপর হামলা করে এরা কখনো বাংলাদেশের পক্ষের শক্তি হতে পারে না। এদের বিরুদ্ধে জাতীয় ছাত্র শক্তি কঠোরভাবে অবস্থান নিবে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে জানিয়ে দিতে চাই লীগের যত আস্তানা আছে সব গুড়িয়ে দেয়ার জন্য সবাই জাগ্রত হও।

সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, আন্দোলন পরবর্তী দুই বছরে দেশে কীভাবে অরাজকতা সৃষ্টি করা যায়, অস্থিতিশীল করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। গত দুইদিন ধরে ছোট ছোট ঘটনা ঘটছে, আমরা দেখতেছি এর মাধ্যমে নিষিদ্ধ লীগ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা ছাত্রশক্তি সবসময় এসব প্রতিহতে সজাগ রয়েছি। 

শাখার সভাপতি নিলয় বড়ুয়া বলেন, জুলাই পরবর্তীতে এই নিষিদ্ধ লীগের এখন পর্যন্ত কোন অনুশোচনা নেই। এই লীগদের যত প্রশ্রয় দিবেন এরা তত মাথা চারা দিবে। তারা বলবে আমরা যে কাউকে খুন করতে পারি কারণ আমাদের বিচার হয় না। । স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান দিতে চাই এই হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনুন। যদি না পারেন, বলুন জনগণ এর বিচার করবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা