বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল চালু

ছবি: জসিম মিয়া

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকার অধিক ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে ই-বুক ও ই-জার্নাল চালুর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী কেন্দ্রীয় লাইব্রেরির সদস্যপদ গ্রহণ করেন।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল এবং তৃতীয় তলার বর্ধিত কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় লাইব্রেরির পরিচালক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপগ্রন্থাগারিক আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, তিন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বেরোবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উন্নয়ন কার্যক্রমের সফল রূপায়ণ নিয়ে সেন্ট্রাল লাইব্রেরির পরিচালক ও গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই লাইব্রেরির সেবার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে সচেষ্ট ছিলাম। বই ক্রয়, ই-রিসোর্স সংযোজন, অটোমেশন প্রক্রিয়ার কাজ শুরু, পত্রিকা বাঁধাই ও সংরক্ষণ, আউটডোর ওয়াশরুম ও গ্যারেজ নির্মাণ এবং ভবন সম্প্রসারণের কাজ শুরুর মাধ্যমে আজ লাইব্রেরিটি পুরোপুরি শিক্ষার্থীবান্ধব হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, মাননীয় উপাচার্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ছাড়া এই কাজগুলোর উদ্যোগ গ্রহণ সম্ভব ছিল না।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, উপাচার্য মহোদয়ের সুযোগ্য দিকনির্দেশনা এবং লাইব্রেরি প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় আজ কেন্দ্রীয় লাইব্রেরিতে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। বই, ই-বুক, ই-জার্নাল থেকে শুরু করে অটোমেশন ও অবকাঠামোগত যেসব কাজ সম্পন্ন হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন পরবর্তী প্রতিক্রিয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সন্তোষ প্রকাশ করে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রাণকেন্দ্র হলো তার লাইব্রেরি। আমাদের শিক্ষার্থীরা যাতে একটি নিরিবিলি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিবেশে পড়াশোনা ও গবেষণা চালাতে পারে, বর্তমান প্রশাসন সবসময় সেই বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে। লাইব্রেরির এই আমূল পরিবর্তন আমাদের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার পথকে আরও সুগম করবে।

উল্লেখ্য, প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকার অধিক ব্যয়ে এই আধুনিকীকরণ প্রকল্পের আওতায় নতুন বই ও ই-রিসোর্স সংগ্রহের পাশাপাশি লাইব্রেরি অটোমেশন, পুরাতন পত্রিকা বাঁধাই ও সংরক্ষণ, ভবন সম্প্রসারণ, ইন্টারনেট ও নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

লাইব্রেরী বেরোবি ই-বুক ই-জার্নাল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল চালু

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা