বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

নোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

ছবিঃ বিপ্লবী বার্তা

নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ‘সুশাসনের জন্য হিসাববিজ্ঞান’প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় রেখে দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবন-২-এর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে হিসাববিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্য, আর্থিক ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত পেশাজীবীদের দক্ষতা ও অবদান অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে সহায়তা করে। আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপনের মাধ্যমে এ পেশার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কাজের স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মকে হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে আসতে উৎসাহিত করাই আমাদের অন্যতম উদ্দেশ্য।’

উল্লেখ্য, ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলিকে আধুনিক হিসাববিজ্ঞান ও বুককিপিংয়ের জনক বলা হয়। তাঁর রচিত ‘Summa de Arithmetica, Geometria, Proportioni et Proportionalita’ গ্রন্থটি ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশিত হয়। ঐতিহাসিক এ প্রকাশনার স্মরণে প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়।

নোবিপ্রবি আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ‘সুশাসনের জন্য হিসাববিজ্ঞান’প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় রেখে দিবসটি উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবন-২-এর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, ‘বিশ্ব অর্থনীতিতে হিসাববিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্য, আর্থিক ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত পেশাজীবীদের দক্ষতা ও অবদান অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে সহায়তা করে। আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপনের মাধ্যমে এ পেশার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কাজের স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মকে হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে আসতে উৎসাহিত করাই আমাদের অন্যতম উদ্দেশ্য।’

উল্লেখ্য, ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলিকে আধুনিক হিসাববিজ্ঞান ও বুককিপিংয়ের জনক বলা হয়। তাঁর রচিত ‘Summa de Arithmetica, Geometria, Proportioni et Proportionalita’ গ্রন্থটি ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশিত হয়। ঐতিহাসিক এ প্রকাশনার স্মরণে প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা