বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবিতে ৪০টির বেশি পোষা বিড়ালকে বিনা মূল্যে র‍্যাবিস টিকা

ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪০টির বেশি পোষা বিড়ালকে বিনা মূল্যে র‍্যাবিসের টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের (এসডব্লিউআই) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক কামাল উদ্দীন বলেন, পোষা বিড়ালের টিকাদান ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগটি ব্যতিক্রমী। শুরুতে তাঁরা জানতেন না, ক্যাম্পাসে এত শিক্ষার্থী বিড়াল লালন-পালন করেন। বিড়াল জীববৈচিত্র্যের অংশ। মানুষের অধিকারের পাশাপাশি প্রাণী ও উদ্ভিদের অধিকার নিয়েও কাজ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিড়ালের সুরক্ষার পাশাপাশি তাদের মালিক ও ক্যাম্পাসের অন্য বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে ক্যাম্পাসের সব পোষা বিড়ালকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ সময় বিড়াল পালনের ক্ষেত্রে নিয়মিত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, সংগঠনটি অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীবান্ধব, পরিবেশবান্ধব ও স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে। পোষা প্রাণীর টিকাদানও তেমন একটি উদ্যোগ। অনেকের কাছে পোষা প্রাণী পরিবারের সদস্যের মতো। তাদের অসুস্থতা মালিকদেরও মানসিকভাবে কষ্ট দেয়। তাই প্রাণীর শারীরিক সুরক্ষার পাশাপাশি মানসিক সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

কর্মসূচির আয়োজক ও স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের অ্যানিমেল ওয়েলফেয়ার প্রকল্পের প্রধান জনি সাহা বলেন, ক্যাম্পাসে যেসব শিক্ষার্থী বাসায় বা হলে বিড়াল পালন করেন, তাদের পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ৪০টির বেশি বিড়ালকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে পুরো ক্যাম্পাসের পোষা প্রাণীকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে বিড়ালকে টিকা দিতে আসা আধুনিক ভাষা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনমোল আমিরা বলেন, ক্যাম্পাসে পোষা প্রাণীদের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পশুপাখি ভালোবাসেন এবং পোষা প্রাণীর যত্ন নেন। তবে প্রাণীদের সুরক্ষায় এ ধরনের উদ্যোগ ও সহযোগিতামূলক মনোভাব খুব বেশি দেখা যায় না। নিজের বিড়ালকে টিকা দিতে এসে আয়োজকদের কাছ থেকে ভালো সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি।

অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্যামল বড়ুয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে পোষা প্রাণীদের টিকা দেওয়ার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। নিজের বিড়ালকে টিকা দিতে এসে প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন। বিড়ালটি কিছুটা ভয় পেলেও শেষ পর্যন্ত সফলভাবে টিকা দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কর্মসূচি আয়োজনের প্রত্যাশা করেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় র‍্যাবিস টিকা বিড়াল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চবিতে ৪০টির বেশি পোষা বিড়ালকে বিনা মূল্যে র‍্যাবিস টিকা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা