বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম-এর তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানা পুলিশ একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩০ পিস ইয়াবা মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ মো. খালিদ (৩৬) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ই নভেম্বর) বিকেল ৪:০০ টার দিকে আলমডাঙ্গা থানার এসআই (উপ-পরিদর্শক) এসএম নিয়ামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আলমডাঙ্গা পৌরসভাস্থ রাধিকাগঞ্জ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

 গোপন সংবাদের ভিত্তিতে রাধিকাগঞ্জ গ্রামের জনৈক মো. হাবিবুর রহমানের আধাপাকা বসতঘরের দক্ষিণ-পূর্ব পার্শ্বের একটি কক্ষ থেকে আসামীকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারের সময় আসামীর হেফাজত থেকে নিম্নোক্ত আলামতগুলো উদ্ধারপূর্বক জব্দ করা হয়: ৩০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট। মাদক বিক্রয়ের নগদ ১,০৯০ (এক হাজার নব্বই) টাকা। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত মো. খালিদ একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও আলমডাঙ্গা থানায় ৩টি মাদকের মামলা রয়েছে। বর্তমান ঘটনায় তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরেকটি মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা কর্তৃপক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

গ্রেফতার গ্রেফতার

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম-এর তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানা পুলিশ একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩০ পিস ইয়াবা মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ মো. খালিদ (৩৬) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ই নভেম্বর) বিকেল ৪:০০ টার দিকে আলমডাঙ্গা থানার এসআই (উপ-পরিদর্শক) এসএম নিয়ামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আলমডাঙ্গা পৌরসভাস্থ রাধিকাগঞ্জ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

 গোপন সংবাদের ভিত্তিতে রাধিকাগঞ্জ গ্রামের জনৈক মো. হাবিবুর রহমানের আধাপাকা বসতঘরের দক্ষিণ-পূর্ব পার্শ্বের একটি কক্ষ থেকে আসামীকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারের সময় আসামীর হেফাজত থেকে নিম্নোক্ত আলামতগুলো উদ্ধারপূর্বক জব্দ করা হয়: ৩০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট। মাদক বিক্রয়ের নগদ ১,০৯০ (এক হাজার নব্বই) টাকা। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত মো. খালিদ একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও আলমডাঙ্গা থানায় ৩টি মাদকের মামলা রয়েছে। বর্তমান ঘটনায় তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরেকটি মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা কর্তৃপক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা