প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম-এর তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানা পুলিশ একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৩০ পিস ইয়াবা মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ মো. খালিদ (৩৬) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ই নভেম্বর) বিকেল ৪:০০ টার দিকে আলমডাঙ্গা থানার এসআই (উপ-পরিদর্শক) এসএম নিয়ামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আলমডাঙ্গা পৌরসভাস্থ রাধিকাগঞ্জ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে রাধিকাগঞ্জ গ্রামের জনৈক মো. হাবিবুর রহমানের আধাপাকা বসতঘরের দক্ষিণ-পূর্ব পার্শ্বের একটি কক্ষ থেকে আসামীকে হাতেনাতে আটক করা হয়।গ্রেফতারের সময় আসামীর হেফাজত থেকে নিম্নোক্ত আলামতগুলো উদ্ধারপূর্বক জব্দ করা হয়: ৩০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট। মাদক বিক্রয়ের নগদ ১,০৯০ (এক হাজার নব্বই) টাকা। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত মো. খালিদ একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও আলমডাঙ্গা থানায় ৩টি মাদকের মামলা রয়েছে। বর্তমান ঘটনায় তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরেকটি মামলা রুজু করা হয়েছে।চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা কর্তৃপক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা