বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুড়িগ্রামে মাদ্রাসার কর্মচারী নিয়োগে ১৬ লাখ টাকা ঘুষের অভিযোগ

ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নায়কেরহাট দারুস সুন্নাত দ্বিমুখী দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারী (অফিস সহায়ক) নিয়োগে অনিয়ম, স্বাক্ষর জালিয়াতি ও ১৬ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. খালেকুজ্জামান ছিদ্দিকী ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

গত ৮ অক্টোবর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ অভিযোগ দেন মাদ্রাসার কয়েকজন শিক্ষক-কর্মচারী, অভিভাবক সদস্য ও স্থানীয় সচেতন নাগরিক। অভিযোগের অনুলিপি দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কুড়িগ্রাম জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর সরকারি নির্দেশনা অনুযায়ী মাদ্রাসার বিদ্যমান ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। অভিযোগকারীদের দাবি, এরপরও নিয়ম অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন না করেই গোপনে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এবং যোগ্য প্রার্থীদের আবেদন করার সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে সুপারিনটেনডেন্ট মো. খালেকুজ্জামান ছিদ্দিকী ও সভাপতি মো. আনোয়ার হোসেন ভুয়া কার্যবিবরণী তৈরি করেন। ওই কার্যবিবরণীতে তিনজন শিক্ষক প্রতিনিধি ও তিনজন অভিভাবক সদস্যের স্বাক্ষর জাল করা হয়েছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিযোগকারীদের দাবি, অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়া প্রার্থী মো. নুরুন্নবীর বাবা আব্দুল জলিল ওরফে জামাদারের কাছ থেকে গোপনে ১৬ লাখ টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকী মাদ্রাসায় যোগদানের পর থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে এর আগেও প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন শিক্ষক ও অভিভাবকদের একটি অংশ। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগকারীরা দাবি জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিতর্কিত নিয়োগের ভিত্তিতে কোনো এমপিওভুক্তি, বেতন-ভাতা বা সরকারি আর্থিক সুবিধা দেওয়া যাবে না।

একই সঙ্গে অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

 ঘটনায় মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুল মজিদ বলেন, “কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে আমাদের স্বাক্ষর জাল করে এই ভুয়া নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই নিয়োগ বাতিল এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “বর্তমানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. খালেকুজ্জামান ছিদ্দিকীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

অন্যদিকে, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ২৬ সেপ্টেম্বর নিয়োগ দেওয়ার সময় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অভিভাবক সদস্য, সুপারিনটেনডেন্ট ও তিনি নিজে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে মাদ্রাসার কর্মচারী নিয়োগে ১৬ লাখ টাকা ঘুষের অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা