বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

এলপি গ্যাসের সংকট নিরসনে প্রেসক্লাবে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
এলপি গ্যাসের সংকট নিরসনে প্রেসক্লাবে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
ছবিঃ বিপ্লবী বার্তা

দেশে এলপি গ্যাস সরবরাহ ও বিপণনে চলমান সংকট ও অস্থিতিশীলতা নিরসন এবং ব্যবসায়ীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে গত ৮ অক্টোবর রাত ৯টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দেশের প্রায় ৬৪টি জেলার ও বিভাগীয় কমিটির শীর্ষস্থানীয় এলপি গ্যাস পরিবেশকেরা অংশ নেন।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সারা দেশের এলপি গ্যাস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের উদ্দেশ্য, সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরা এবং এলপি গ্যাস সরবরাহ ও বিপণনে বিদ্যমান সংকট দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া।

তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এলপি গ্যাসের চলমান সংকটের সমাধান হবে, জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর হবে এবং ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

সংবাদ সম্মেলন এলপি গ্যাসের সংকট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

এলপি গ্যাসের সংকট নিরসনে প্রেসক্লাবে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

দেশে এলপি গ্যাস সরবরাহ ও বিপণনে চলমান সংকট ও অস্থিতিশীলতা নিরসন এবং ব্যবসায়ীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে গত ৮ অক্টোবর রাত ৯টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দেশের প্রায় ৬৪টি জেলার ও বিভাগীয় কমিটির শীর্ষস্থানীয় এলপি গ্যাস পরিবেশকেরা অংশ নেন।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় ঢাকার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সারা দেশের এলপি গ্যাস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের উদ্দেশ্য, সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরা এবং এলপি গ্যাস সরবরাহ ও বিপণনে বিদ্যমান সংকট দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া।

তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এলপি গ্যাসের চলমান সংকটের সমাধান হবে, জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর হবে এবং ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা