বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মঠবাড়িয়ায় বিএনপি নেতা মিজানের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধসামগ্রী বিতরণ

ছবিঃ বিপ্লবী বার্তা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার নয়টি ওয়ার্ডে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় পৌরসভার পাথরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মঠবাড়িয়া পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মো. আব্দুল মন্নান কবিরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারেফ হোসেন।

আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে পর্যায়ক্রমে পৌরসভার নয়টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকেরা।পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

পিরোজপুর ডেঙ্গু প্রতিরোধ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মঠবাড়িয়ায় বিএনপি নেতা মিজানের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধসামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার নয়টি ওয়ার্ডে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় পৌরসভার পাথরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মঠবাড়িয়া পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মো. আব্দুল মন্নান কবিরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারেফ হোসেন।

আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে পর্যায়ক্রমে পৌরসভার নয়টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকেরা।পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা