বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুড়িগ্রামে শত বছরের রাস্তা এখন এতটাই সরু, লাশের খাটলিও যায় না

ছবি-বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের চন্দ্রখানা সাউদপাড়া এলাকায় শত বছরের পুরোনো একটি রাস্তা দখলের অভিযোগ উঠেছে। 

রাস্তার একাংশ কেটে পুকুরের সঙ্গে যুক্ত করা এবং টিনের বেড়া দিয়ে বসতবাড়ির অংশ হিসেবে ব্যবহারের অভিযোগে বর্তমানে পথটি এতটাই সংকুচিত হয়েছে যে, অটোরিকশা, ভ্যান এমনকি মৃত ব্যক্তির লাশ বহনের খাটলিও নেওয়া যায় না। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী জানান, তাদের বাপ-দাদার আমল থেকে রাস্তাটি যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে আসছে। একসময় এ পথ দিয়ে গরু-মহিষের গাড়িও চলাচল করত। বর্তমানে বিভিন্ন অংশ সংকুচিত ও দখল হয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী, কৃষকসহ শত শত মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে এ রাস্তা ব্যবহার করেন।

স্থানীয় বাসিন্দা এরশাদুল হক বলেন, ‘শত বছরের এই রাস্তা দিয়ে আমাদের পূর্বপুরুষরা চলাচল করেছেন। অথচ এখন দখলের কারণে রাস্তাটি এমন অবস্থায় পৌঁছেছে যে, মৃত ব্যক্তির লাশও খাটলিতে করে নিয়ে যাওয়া যায় না। দ্রুত রাস্তাটি দখলমুক্ত করা প্রয়োজন।’

ফজলে রহমান কাজল বলেন, ‘দখলমুক্ত করে রাস্তার সম্প্রসারণ করা হলে প্রয়োজনে আমি নিজ থেকে দুই শতাংশ জমি দিতে প্রস্তুত আছি।

স্থানীয়দের দাবি, রাস্তার সীমানা নির্ধারণ করে দ্রুত দখলমুক্ত ও সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। এ দাবিতে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদনও করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কার্যকর কোনো সমাধান হয়নি।

অভিযোগের বিষয়ে রহমত আলী বলেন, ‘রাস্তাটি আমার মালিকানাধীন জমির মধ্যে হওয়ায় আমি বেড়া দিয়েছি। আমাকে নির্যাতন করার কারণেই আমি এমনটি করেছি।

উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার জানান, ‘এলাকাবাসীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন তহশিলদারকে জমির মালিকানা যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে শত বছরের রাস্তা এখন এতটাই সরু, লাশের খাটলিও যায় না

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা