রাজধানীর খিলগাঁও এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর সকালে ডেমরা স্টাফ কোয়ার্টার রোডের নাগদারপাড় নামিয়া পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. আবির হোসেন (২০), হাফিজুর রহমান রাব্বি (২০) ও মো. রবিউল ওরফে ইসমাইল (২১)। মামলার এজাহারে তাদের ঠিকানা হিসেবে ঢাকা ও বরগুনার বিভিন্ন এলাকার কথা উল্লেখ করা হয়েছে।
জানা যায়, সবুজ থানা আওতাধীন ৭৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আরাফাত হোসেন সিফাত এর নির্দেশে মিছিলে যান তারা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হচ্ছেন বলে খবর পায় পুলিশ। সকাল ৫টা ৪০ মিনিটের দিকে খিলগাঁও থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ১৫ থেকে ২০ জন বিভিন্ন দিকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তিনজনকে আটক করে।
এজাহারে বলা হয়েছে, আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে মিছিল ও সমাবেশের আয়োজনের চেষ্টা করছিলেন। তাদের কাছ থেকে একটি ব্যানার ও একটি মোটরসাইকেল জব্দ করার কথাও মামলার নথিতে উল্লেখ রয়েছে।
জব্দ করা ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, হিসাব রাখো ক্যালেন্ডারে, ফেলা হবে ডিসেম্বরে, প্রত্যাবর্তন ২.০, সবুজবাগ থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ।’
মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে, কর্মসূচিকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী স্লোগান ও সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
এ ঘটনায় খিলগাঁও থানার উপপরিদর্শক মো. আবু হানিফ বাদী হয়ে মামলা করেন। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার কাগজ অনুযায়ী, আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর আবেদন করা হয়েছে। একই সঙ্গে কর্মসূচির সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের বিষয়েও তদন্ত চলছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন