বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের জনসচেতনতামূলক র‍্যালি

মোঃ হানজালা
মোঃ হানজালা যশোর
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
শার্শায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের জনসচেতনতামূলক র‍্যালি
ছবিঃ বিপ্লবী বার্তা

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে যশোরের শার্শা উপজেলায় জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, শার্শা উপজেলার উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

র‍্যালিতে জামায়াতে ইসলামী শার্শা উপজেলার নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিয়মিত বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা জামাতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা প্রচার সেক্রেটারি মকবুল হুসাইন, শার্শা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইয়াহইয়া, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমাদ আলী, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার নজরুল ইসলাম মোল্লা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেঙ্গু

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের জনসচেতনতামূলক র‍্যালি

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে যশোরের শার্শা উপজেলায় জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, শার্শা উপজেলার উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

র‍্যালিতে জামায়াতে ইসলামী শার্শা উপজেলার নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিয়মিত বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা জামাতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা প্রচার সেক্রেটারি মকবুল হুসাইন, শার্শা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইয়াহইয়া, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমাদ আলী, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার নজরুল ইসলাম মোল্লা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা