বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তুলল কিশোরের লাশ, দুর্ঘটনা নাকি হত্যা?

ছবিঃ বিপ্লবী বার্তা

​নওগাঁর নিয়ামতপুরে দাফনের প্রায় ছয় মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য সাজ্জাদ আলী (১৬) নামের এক কিশোরের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত অবহেলাজনিত মৃত্যু—তা নিশ্চিত করতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

​রোববার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের কয়েস গ্রামে এই লাশ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

​লাশ উত্তোলনের সময় নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এবং মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেল্লাল হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

​আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া জামে মসজিদের সামনে একটি বৈদ্যুতিক পোলে কাজ করছিলেন সাজ্জাদ। কাজ করার সময় হঠাৎ সেফটি গার্ড (বেল্ট) ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​ঘটনার পরপরই পল্লী বিদ্যুতের ঠিকাদার শফিকুল ইসলাম নিহতের পরিবারকে নানা প্রলোভন ও আশ্বস্ত করে কোনো ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে মরদেহ দাফন সম্পন্ন করান।

​দীর্ঘদিন ধরে বিষয়টিতে রহস্যের গন্ধ পাওয়ায় গত ৫ সেপ্টেম্বর নিহতের মা আজিদা বিবি বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পল্লী বিদ্যুতের ঠিকাদার শফিকুল ইসলামকে (৬৫) প্রধান আসামি করা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।
​
নিহতের মা ও মামলার বাদী বলেন, আমার ছেলের কাজ ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও পোলে ওঠার বেল্টসহ সব সরঞ্জাম ছিল অত্যন্ত দুর্বল ও জীর্ণ। ঠিকাদারের চরম অবহেলার কারণেই আমার ছেলেকে এভাবে প্রাণ হারাতে হয়েছে। আমি আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার চাই।

​ঘটনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, আদালতের নির্দেশে কবর থেকে নিহত কিশোরের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল রহস্য ও প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

নিয়ামতপুর কিশোরের লাশ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তুলল কিশোরের লাশ, দুর্ঘটনা নাকি হত্যা?

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা