বিপ্লবী বার্তা

নিয়ামতপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ

নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ (১ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রোপা আমন মৌসুমে উপজেলায় ৫ হাজার ১শ জনের মাঝে জন প্রতি ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) বলেন, সরকার কৃষকের  স্বপ্ন বাস্তবায়নে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দিচ্ছেন। প্রণোদনার সার ও বীজ সঠিকভাবে কৃষক ব্যবহার করলে ধান উৎপাদন বৃদ্ধি পাবে। এ সময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাসহ প্রান্তিক পর্যায়ের কৃষকেরা উপস্থিত ছিলেন।

নিয়ামতপুরে প্রণোদনার সার ও বীজ বিতরণ