চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।
উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত এই স্কলারশিপ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন ডাঃ আউয়াল। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।
স্কলারশিপের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে অ্যাম্বাসেডর নির্বাচিত হন ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।
নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পান ১৭ ভোট। এছাড়া জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম ৫ ভোট পান।
ডাঃ আউয়ালের বলেন, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭-এ পিকিং বিশ্ববিদ্যালয় ১৩তম অবস্থানে রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাঃ তৌহিদুর রহমান আউয়াল বলেন, তাকে স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য বিএনপির নেতৃবৃন্দের প্রতি তিনি কৃতজ্ঞ। তাদের আস্থা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
ডাঃ আউয়াল আরও বলেন, অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে।
অন্যান্য দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি দাবি করেন।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন