লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপি, জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক নেতাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রামগতির একটি রেস্তোরাঁয় গণসংযোগ মাস উপলক্ষে আয়োজিত দাওয়াতি সভা ও যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ আর হাফিজ উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শূরা সদস্য ও রামগতি উপজেলা সাবেক আমির অধ্যাপক মিজানুর রহমান, কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির এবং রামগতি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কাছে ইসলামের আদর্শ ও জামায়াতে ইসলামীর নীতি-আদর্শ তুলে ধরতে গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে নতুন যোগদানকারীদের সংগঠনের আদর্শ ও কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন