নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় মনিজা খাতুন নামের (৮০) এক বয়স্ক নারী নিহত হয়েছে।
রোববার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে রহিম উদ্দিন জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন ওই এলাকার মৃত সায়েদুল হকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মনিজা খাতুন হাবিবপুর বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় গ্রাম্য সড়কে সংস্কার কাজের জন্য কংক্রিট বহনকারী একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনা ঘটিয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তবে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন