বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

গাজীপুরের কালীগঞ্জে কৃষক কার্ড পেলেন ১৪৫১ জন

আবু সাঈদ
আবু সাঈদ গাজীপুর
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কালীগঞ্জে কৃষক কার্ড পেলেন ১৪৫১ জন
ছবি: আবু সাইদ

গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ৪৫১ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে এই কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী ভিডিও কলে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং স্থানীয় কৃষকদের সার্বিক খোঁজখবর নেন।

কৃষক কার্ড বিতরণ উপলক্ষে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আবদুল্লাহ-আল ফারুক, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কৃষি বিভাগ সূত্র জানায়, স্মার্ট ও আধুনিক কৃষি ব্যবস্থা রূপান্তরের অংশ হিসেবে এই কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকেরা সরাসরি সরকারি সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ও আর্থিক প্রণোদনার সুফল ভোগ করতে পারবেন। এতে কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।

বিএনপি কৃষক কার্ড প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে কৃষক কার্ড পেলেন ১৪৫১ জন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা