গাজীপুর মহানগরীর হাড়িনাল-আফারখোলা এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় আবিদ নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁর স্বজনদের দাবি, হামলায় তাঁর গোপনাঙ্গ কেটে দেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টার পর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের হাড়িনাল-আফারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবিদকে গুরুতর অবস্থায় প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। স্বজনদের ভাষ্য, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আবিদের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের পর শারমিনের সঙ্গে আবিদের বিয়ে হয়। তারা একই এলাকায় বসবাস করছিলেন। সম্প্রতি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
স্বজনদের অভিযোগ, ঘটনার সময় আবিদ ঘুমিয়ে ছিলেন। এ সময় শারমিন ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা করেন। পরে তাঁর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে তিনি সেখান থেকে চলে যান। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে শারমিনের বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন