বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আবু সাঈদ
আবু সাঈদ গাজীপুর
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পালানোর সময় গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জর্জ এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর আলম।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, গ্রেপ্তার হওয়া উভয় আসামির বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় সুনির্দিষ্ট নাশকতার মামলা রয়েছে। গোপনে দেশত্যাগের চেষ্টা চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর থানার নাশকতার মামলার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে পালানোর সময় গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জর্জ এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর আলম।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, গ্রেপ্তার হওয়া উভয় আসামির বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় সুনির্দিষ্ট নাশকতার মামলা রয়েছে। গোপনে দেশত্যাগের চেষ্টা চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর থানার নাশকতার মামলার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা