বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

কাশিয়ানীতে দোলা পরিবহনের বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নূর আলম শেখ
নূর আলম শেখ গোপালগঞ্জ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
কাশিয়ানীতে দোলা পরিবহনের বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছবি : বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা–খুলনা মহাসড়কের শিবগাতী এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সংঘর্ষ নিহিত

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাশিয়ানীতে দোলা পরিবহনের বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা–খুলনা মহাসড়কের শিবগাতী এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা