বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

জবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অমিদ হাসান অমি
অমিদ হাসান অমি জবি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
জবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি : বিপ্লবী বার্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত Mr. Jalil Rahimi Jahan Abadi।

আজ (২৯ সেপ্টেম্বর ২০২৬) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তাঁরা উচ্চশিক্ষা ও গবেষণাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ ও ইরানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় উভয় দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আয়োজিত ‘War in West Asia and World Media: Ethical Accountability and Introspection’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য আজ ইরানের রাষ্ট্রদূত Mr. Jalil Rahimi Jahan Abadi জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন করেন।

সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রদূত

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত Mr. Jalil Rahimi Jahan Abadi।

আজ (২৯ সেপ্টেম্বর ২০২৬) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তাঁরা উচ্চশিক্ষা ও গবেষণাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ ও ইরানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় উভয় দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আয়োজিত ‘War in West Asia and World Media: Ethical Accountability and Introspection’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য আজ ইরানের রাষ্ট্রদূত Mr. Jalil Rahimi Jahan Abadi জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন করেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা