জবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত Mr. Jalil Rahimi Jahan Abadi।আজ (২৯ সেপ্টেম্বর ২০২৬) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তাঁরা উচ্চশিক্ষা ও গবেষণাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ ও ইরানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় উভয় দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আয়োজিত ‘War in West Asia and World Media: Ethical Accountability and Introspection’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য আজ ইরানের রাষ্ট্রদূত Mr. Jalil Rahimi Jahan Abadi জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন করেন।