যশোরে ডেঙ্গু মোকাবেলায় অস্বচ্ছল সন্ধেহভাজন ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে পরীক্ষা করার জন্য কিট ও আইভি স্যালাইন প্রদান করা হয়েছে।
আজ সকাল ১১টায় যশোর সিভিল সার্জন কার্যালয়ে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিসিডিএ) যশোর শাখার উদ্যোগে সিলিল সার্জন ডা. মাসুদ রানার কাছে এ চিকিৎসা সামগ্রি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. মেজবাউর রহমান, সাধারণ সম্পাদক এসএম মাহিনুল হক রিয়ন, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জ্যোন্মাসহ সংগঠনের নের্তৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অস্বচ্ছল সন্ধেহভাজন ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে পরীক্ষার জন্য ২৩শ’ কীট ও ৫শ’ আইভি স্যালাইন জেলা স্বাস্থ্য বিভাগকে প্রদান করা হয়েছে। প্রয়োজনে আরো কীট ও স্যালাইন প্রদান করা হবে।
সিভিল সার্জন বলেন, ডেঙ্গু প্রকোপ মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। প্রদেয় কীট ও স্যালাইন ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষা ও চিকিৎসায় কাজে আসবে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন