বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ঢাবিতে নারী হেনস্তা ও ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের মানববন্ধন। ছবিঃ বিপ্লবী বার্তা

​ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী হেনস্তার প্রতিবাদ করায় ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের আহত হওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বটতলায় গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

​বিক্ষোভে সংহতি প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি শাখার সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, “গতকাল ঢাবি টিএসসিতে ছাত্রদলের একটি মিছিল থেকে কয়েকজন উত্ত্যক্তকারী ছাত্রনেতা মেয়েদের লাঞ্ছনা ও গালিগালাজ করে। সেখানে উপস্থিত ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ঢাবির সাধারণ সম্পাদক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অনিন্দ্য তা রুখে দিলে ছাত্রদল তাদের ওপর হামলে পড়ে এবং আহত করে, তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।”

​তিনি আরও বলেন, “ছাত্রলীগ, ছাত্রশিবির ও ছাত্রদল ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে। ফলে তারা পশু ও নৃশংস হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। ছাত্রদলের সন্ত্রাসী চরিত্রের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক লড়াই চলবে। আমরা গতকালের ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

বিক্ষোবে আরো সংহতি প্রকাশ করেন ​বিপ্লবী ছাত্রমৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমরি। তিনি বলেন, “ছাত্রদল নিজেদের শিক্ষার্থীদের প্রতিনিধি দাবি করে অথচ তারা নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে এবং কেউ আটকাতে এলে তার ওপর হামলা করে। এই দায়ভার পুরো ছাত্রদল সংগঠনকে নিতে হবে। এ ধরনের কুরুচিপূর্ণ কাজ করে নিজেদের দয়া করে শিক্ষার্থীদের প্রতিনিধি দাবি করতে আসবেন না।”

​সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমরান হাসান শুভ ছাত্রদলকে সতর্ক করে বলেন, “আমি ছাত্রদলের প্রতি আহ্বান জানাব, আপনারা এই ভুল করবেন না। আপনাদের পূর্বের প্রবল পরাক্রমশালী সময় থেকে শিক্ষা নিন, দেশের সব ক্যাম্পাস থেকে ছাত্রলীগের মতো সংগঠনকে বিতাড়িত করতে দুই ঘণ্টাও সময় লাগে নি। এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড জারি রাখলে আপনারা লুঙ্গি গোঁজারও সময় পাবেন না।”

​তিনি আরও বলেন, “নারীদের ওপর নিপীড়ন করবেন না। ক্যাম্পাসে শিক্ষার্থীসুলভ আচরণ বজায় রাখুন। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে বাংলাদেশের কোনো স্থানে আপনাদের জায়গা হবে না। আমরা বিশ্বাস করি, গতকালের ঘটনায় এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করার অর্থ হলো এই ঘটনার প্রতি আপনাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন আছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় আপনারা আপনাদের ক্রেডিবিলিটি হারিয়ে ফেলবেন।”

জাবি ছাত্র ইউনিয়ন ছাত্রদল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ঢাবিতে নারী হেনস্তা ও ছাত্রদলের হামলার প্রতিবাদে জাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা