বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চাকসুর বিক্ষোভ

‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’

‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’
বিক্ষোভরত চাকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। ছবি: বিপ্লবী বার্তা

বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। চাকসুর নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিলটি সোহরাওয়ার্দী হল প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

মিছিলে শিক্ষার্থীরা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় চাকসুর নেতৃবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভকারীরা বলেন, শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে ক্ষমতা দেওয়া হলে নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই সিদ্ধান্তটি অনতিবিলম্বে বাতিল করে আগের নিয়োগব্যবস্থা বহাল রাখার দাবি জানান তারা।

তাদের অভিযোগ, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের পর শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন এ সিদ্ধান্ত সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়।

২০১৫ সাল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সুপারিশ করে আসছে এনটিআরসিএ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংস্থাটি এখন থেকে শুধু শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করবে।

কোটা চাকসু এনটিআরসি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা