বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

‘ঢাবি, রাবি বাস পায়, চবি কেন অবহেলায়’

‘ঢাবি, রাবি বাস পায়, চবি কেন অবহেলায়’
বাসের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে চাকসু নেতৃবৃন্দ। ছবি: বিপ্লবী বার্তা

চবি শিক্ষার্থীদের জন্য ১০ টি ডাবল ডেকার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চালুর দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। আন্দোলনের পরিপ্রেক্ষিতে খুব শীঘ্রই বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে চাকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, শিক্ষার্থীদের বাস চাই’, ‘ঢাবি, রাবি বাস পায়, চবি কেন অবহেলায়’, ‘এই মুহূর্তে দরকার, পরিবহন সংস্কার’ এবং ‘চাই নিরাপদ পরিবহন, নইলে চলবে এ আন্দোলন’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে চাকসু নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীদের জন্য বাস চালুর দাবি জানান। এ সময় শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে সভা আহ্বান করার কথা জানান উপাচার্য।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, "চবি শিক্ষার্থীদের প্রধান পরিবহন ব্যবস্থা শাটল ট্রেন। তবে এটি নানা সমস্যায় জর্জরিত এবং শিক্ষার্থীদের তুলনায় অপর্যাপ্ত।"

তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের চাহিদার আলোকে আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে বাস চালুর দাবি জানিয়েছি। অফিসিয়াল আলোচনায় কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে অবস্থান কর্মসূচি দিয়েছি।"

ইসহাক ভূঁঞা আরও বলেন, "ভিসি স্যারের সঙ্গে সাক্ষাতের পর বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু যদি সুষ্ঠু কোনো সমাধান না পাই, তবে আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, "চাকসু আমাদের কাছে দাবি জানিয়েছে। আমরা খুব শীঘ্রই বিআরটিসির সাথে বসবো।"

বিআরটিসি চাকসু

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

‘ঢাবি, রাবি বাস পায়, চবি কেন অবহেলায়’

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা