বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

সরিষাবাড়ীতে এনসিপির আহ্বায়ক রাসেল ও সদস্য সচিব বিপুল

কবীর আহমেদ
কবীর আহমেদ
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ
সরিষাবাড়ীতে এনসিপির আহ্বায়ক রাসেল ও সদস্য সচিব বিপুল
ছবি: বিপ্লবী বার্তা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩৯ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রাসেল আহমেদকে আহ্বায়ক, হাফেজ ছাবের হোসেন বিপুলকে সদস্য সচিব এবং রফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত করে আগামী ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

রবিবার (২ আগস্ট) জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামীম ও সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন।

সরিষাবাড়ী উপজেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন স্থানীয় তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকেরা। একই সাথে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট ও চেতনাকে ধারণ করে এলাকায় সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এনসিপি সরিষাবাড়ী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে এনসিপির আহ্বায়ক রাসেল ও সদস্য সচিব বিপুল

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩৯ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রাসেল আহমেদকে আহ্বায়ক, হাফেজ ছাবের হোসেন বিপুলকে সদস্য সচিব এবং রফিকুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত করে আগামী ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

রবিবার (২ আগস্ট) জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামীম ও সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন।

সরিষাবাড়ী উপজেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন স্থানীয় তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকেরা। একই সাথে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট ও চেতনাকে ধারণ করে এলাকায় সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা