বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের নির্দেশ স্থগিত করলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের নির্দেশ স্থগিত করলেন হাইকোর্ট
ছবি: সংগৃহীত

দেশের সকল ফাজিল ও কামিল মাদ্রাসার বিদ্যমান গভর্নিং বডি বাতিল সংক্রান্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জারি করা আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই স্থগিতাদেশ প্রদান করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।

জানা যায়, গত ১৯ অক্টোবর দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল ঘোষণা করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশের মাধ্যমে ঐ সিদ্ধান্ত জারি করা হয়েছিল।

উক্ত অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ইআবির অধীনস্থ ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর বিদ্যমান পরিচালনা পরিষদ (গভর্নিং বডি) বাতিল করা হলো।

আদেশে আরও বলা হয়েছিল, অ্যাডহক কমিটি গঠনের উদ্দেশ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ৩য় সংবিধি-২০২৩ (খ)-এর ধারা ১-এর খ (১) ও (৩) অনুচ্ছেদ অনুযায়ী নতুন অভিভাবকত্ব প্রদান করা হয়। সে অনুযায়ী জেলা সদরে অবস্থিত মাদ্রাসাগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অবস্থিত মাদ্রাসাগুলোর সভাপতি পদে অতিরিক্ত জেলা প্রশাসককে মনোনয়ন দেওয়া হয়। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ে নির্ধারিত ফরমে অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোরও নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে হাইকোর্টের এই স্থগিতাদেশের ফলে আপাতত আগের গভর্নিং বডিগুলোর পরিচালনা সংক্রান্ত আইনগত বাধা দূর হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

হাইকোর্ট মাদ্রাসা ফাজিল ও কামিল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের নির্দেশ স্থগিত করলেন হাইকোর্ট

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

দেশের সকল ফাজিল ও কামিল মাদ্রাসার বিদ্যমান গভর্নিং বডি বাতিল সংক্রান্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জারি করা আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই স্থগিতাদেশ প্রদান করেন।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।

জানা যায়, গত ১৯ অক্টোবর দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিল ঘোষণা করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশের মাধ্যমে ঐ সিদ্ধান্ত জারি করা হয়েছিল।

উক্ত অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ইআবির অধীনস্থ ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর বিদ্যমান পরিচালনা পরিষদ (গভর্নিং বডি) বাতিল করা হলো।

আদেশে আরও বলা হয়েছিল, অ্যাডহক কমিটি গঠনের উদ্দেশ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ৩য় সংবিধি-২০২৩ (খ)-এর ধারা ১-এর খ (১) ও (৩) অনুচ্ছেদ অনুযায়ী নতুন অভিভাবকত্ব প্রদান করা হয়। সে অনুযায়ী জেলা সদরে অবস্থিত মাদ্রাসাগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অবস্থিত মাদ্রাসাগুলোর সভাপতি পদে অতিরিক্ত জেলা প্রশাসককে মনোনয়ন দেওয়া হয়। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ে নির্ধারিত ফরমে অ্যাডহক কমিটি অনুমোদনের প্রস্তাব পাঠানোরও নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে হাইকোর্টের এই স্থগিতাদেশের ফলে আপাতত আগের গভর্নিং বডিগুলোর পরিচালনা সংক্রান্ত আইনগত বাধা দূর হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।


বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা