এক কৌতুকপূর্ণ মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, ইসরায়েলে তিনি এতটাই জনপ্রিয় যে ভবিষ্যতে চাইলে দেশটির প্রধানমন্ত্রী পদের নির্বাচনেও অংশ নিতে পারেন।
বুধবার (২০ মে) মার্কিন কোস্ট গার্ড একাডেমির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমার মেয়াদ শেষ করার পর হয়তো আমি ইসরায়েলে যাব এবং দেশটির প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচনে লড়াই করব। কারণ আজ সকালেই আমি একটি নতুন জনমত জরিপ দেখেছি, যেখানে ইসরায়েলের প্রায় ৯৯ শতাংশ মানুষ আমার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।”
তবে তিনি কোন সংস্থার জরিপের কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি। এ নিয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস থেকেও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে বিভিন্ন মেয়াদে তিনি দেশটির ক্ষমতায় রয়েছেন।
বিশেষ করে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পকে নেতানিয়াহুর অন্যতম ঘনিষ্ঠ আন্তর্জাতিক মিত্র হিসেবে দেখা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নেতানিয়াহুর প্রশংসা করে বলেন, “তিনি ব্যক্তিগতভাবে খুব ভালো আছেন এবং তিনি একজন ভালো মানুষ। আমি তার কাছে যা চাইব, তিনি মূলত মার্কিন স্বার্থে তাই করবেন।”
একই সঙ্গে নেতানিয়াহুকে ‘যোগ্য যুদ্ধকালীন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, বর্তমান সংকটময় সময়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তাকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন