বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

আপনি ভুল স্বীকার করে ক্ষমা চান: মাশরাফিকে নিয়ে রাশেদ খানের আবেগঘন পোস্ট

আপনি ভুল স্বীকার করে ক্ষমা চান: মাশরাফিকে নিয়ে রাশেদ খানের আবেগঘন পোস্ট। ছবি: বিপ্লবী বার্তা

মাশরাফি বিন মর্তুজাকে উদ্দেশ্য করে আবেগঘন ও সমালোচনামূলক ফেসবুক পোস্ট করেছেন বিএনপি নেতা রাশেদ খান। জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে মাশরাফির নীরবতা নিয়ে দেওয়া এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে দেওয়া পোস্টে রাশেদ খান বলেন, একসময় সাধারণ মানুষ মাশরাফিকে নিজেদের প্রতিনিধি ও দেশপ্রেমের প্রতীক মনে করত। তবে মাশরাফি ও সাকিব আল হাসানের রাজনৈতিক সংশ্লিষ্টতাকে তিনি ‘নৈতিক পরাজয়’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এ ঘটনায় অনেক সমর্থক ক্রিকেটের প্রতিও আগ্রহ হারিয়েছেন।

নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে রাশেদ খান লেখেন, “আপনার বাড়ি ভেঙেছে নড়াইলের কিছু মানুষ, কিন্তু আপনি আঠারো কোটি মানুষের মন ভেঙেছেন। লাশের পর লাশ ফেলার সময় আপনি একবারও বলেননি এই হত্যা বন্ধ করুন।”

পোস্টে তিনি মাশরাফির রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। আওয়ামী লীগের সঙ্গে এখনো সম্পৃক্ত আছেন কি না এবং জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করেন কি না সে বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার দাবি জানান তিনি।

একই সঙ্গে রাশেদ খান বলেন, মাশরাফি যদি নিজের ভুল স্বীকার করে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন, তাহলে মানুষ তাকে আবারও গ্রহণ করবে। পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আপনি ভুল স্বীকার করে ক্ষমা চান, আপনার মৃত্যুর পর আপনার লাশ আমরা কাঁধে করে নড়াইল নিয়ে গিয়ে দাফন দেব।”

বিএনপি মাশরাফি বিন মর্তুজা ফেসবুক পোস্ট রাশেদ খান

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আপনি ভুল স্বীকার করে ক্ষমা চান: মাশরাফিকে নিয়ে রাশেদ খানের আবেগঘন পোস্ট

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

মাশরাফি বিন মর্তুজাকে উদ্দেশ্য করে আবেগঘন ও সমালোচনামূলক ফেসবুক পোস্ট করেছেন বিএনপি নেতা রাশেদ খান। জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে মাশরাফির নীরবতা নিয়ে দেওয়া এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে দেওয়া পোস্টে রাশেদ খান বলেন, একসময় সাধারণ মানুষ মাশরাফিকে নিজেদের প্রতিনিধি ও দেশপ্রেমের প্রতীক মনে করত। তবে মাশরাফি ও সাকিব আল হাসানের রাজনৈতিক সংশ্লিষ্টতাকে তিনি ‘নৈতিক পরাজয়’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এ ঘটনায় অনেক সমর্থক ক্রিকেটের প্রতিও আগ্রহ হারিয়েছেন।

নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে রাশেদ খান লেখেন, “আপনার বাড়ি ভেঙেছে নড়াইলের কিছু মানুষ, কিন্তু আপনি আঠারো কোটি মানুষের মন ভেঙেছেন। লাশের পর লাশ ফেলার সময় আপনি একবারও বলেননি এই হত্যা বন্ধ করুন।”

পোস্টে তিনি মাশরাফির রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। আওয়ামী লীগের সঙ্গে এখনো সম্পৃক্ত আছেন কি না এবং জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করেন কি না সে বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার দাবি জানান তিনি।

একই সঙ্গে রাশেদ খান বলেন, মাশরাফি যদি নিজের ভুল স্বীকার করে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন, তাহলে মানুষ তাকে আবারও গ্রহণ করবে। পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আপনি ভুল স্বীকার করে ক্ষমা চান, আপনার মৃত্যুর পর আপনার লাশ আমরা কাঁধে করে নড়াইল নিয়ে গিয়ে দাফন দেব।”

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা