বিপ্লবী বার্তা

তোমরা বন্দুক-কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিবো না: আসিফ মাহমুদ

“তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিবো না?” এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।শনিবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে আসিফ মাহমুদ বলেন, “কনটেক্সট না বুঝে কিংবা না বুঝতে চেয়ে বক্তব্যকে টুইস্ট করে জুলাইকে স্রেফ সন্ত্রাস আকারে হাজির করার আওয়ামী বয়ানের রাজনীতিটা কারা কারা করলো, চিনে রাখা গেলো।”তিনি দাবি করেন, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। পৃথিবীর ইতিহাসে প্রায় সব গণঅভ্যুত্থান ও বিপ্লবই প্রতিরোধের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, “আমাদের কর্মসূচি ছিল অসহযোগ। তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিবো না?”তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

তোমরা বন্দুক-কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিবো না: আসিফ মাহমুদ