আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে টানা ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের জরুরি সেবা খাতগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা। এসব খাতে নিয়োজিত যানবাহন ও কর্মীরাও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যক্রমও চলমান থাকবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও এই ছুটির বাইরে থাকবে।
ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে।
অন্যদিকে, বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কারখানাগুলোর সাধারণ ছুটি কার্যকরের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন