বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

মেহেরপুরে ভিন্নধর্মী আয়োজনে পর্দা উঠলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২’

ছবি : বিপ্লবী বার্তা

রোদ, ক্লান্তি আর গতানুগতিক আনুষ্ঠানিকতার দেয়াল ভেঙে মেহেরপুরে শুরু হয়েছে তারুণ্যের মেগা উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’। 

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ০২:০০ টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, এক অন্যরকম উৎসবমুখর রূপ নেয়। সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এক ব্যতিক্রমী পদযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বেজে ওঠে এবারের আসরের সূচনারামা।

সাধারণত উদ্বোধনী সভা মানেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা গাদাগাদি করে ইনডোরে বসা—এই চিরাচরিত ধারা থেকে বেরিয়ে এবার আয়োজকরা বেছে নিয়েছেন আধুনিক প্রযুক্তি ও স্বাচ্ছন্দ্যের মেলবন্ধন। শিল্পকলা একাডেমি থেকে শুরু হওয়া লাল-সবুজ ও বর্ণিল ফেস্টুনখচিত পদযাত্রাটি যখন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়, তখন রাস্তার দুই পাশের পথচারীদের নজর কাড়ে অংশগ্রহণকারী খুদে অ্যাথলেট ও ক্রীড়াপ্রেমীদের সুশৃঙ্খল উপস্থিতি। দুপুর বা রোদের তীব্রতাকে থোড়াই করে তরুণদের এই পদচারণা পুরো শহরকে মাতিয়ে তোলে।

উক্ত পদযাত্রাযয় অংশগ্রহণ করেন, জনাব শিল্পী রাণী রায় (জেলা প্রশাসক, মেহেরপুর), জনাব আলী হায়দার চৌধুরী (পুলিশ সুপার, মেহেরপুর), জনাব জাভেদ মাসুদ মিল্টন (প্রশাসক, জেলা পরিষদ, মেহেরপুর) সহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজকের এই "নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)" এর পদযাত্রা সম্পূর্ণ করেন।

তবে সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছিল এরপরেই। অতিরিক্ত ভিড় এড়িয়ে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ, অতিথি ও দর্শকদের চরম স্বস্তি দিতে উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্বের চিরাচরিত পদযাত্রা শেষে সবাইকে নিয়ে যাওয়া হয় প্রশস্ত মেহেরপুর উপজেলা পরিষদ হলরুমে। 

সেখানে বিশাল পর্দার প্রজেক্টরে সরাসরি সম্প্রচার করা হয় উদ্বোধনী আয়োজনের মূল অনুষ্ঠানটি। হলরুমের সুশৃঙ্খল পরিবেশে জায়ান্ট স্ক্রিনে একে একে ভেসে ওঠা ক্রীড়া ইভেন্টগুলোর রূপরেখা ও অতিথিদের বক্তব্য উপভোগ করেন উপস্থিত সকলে। প্রজেক্টরের এই ডিজিটাল ও অভিনব সম্প্রচার ব্যবস্থা মেহেরপুরের ক্রীড়া ইতিহাসে এবারই প্রথম কোনো টুর্নামেন্টের উদ্বোধনীতে নতুন মাত্রা যোগ করেছে।

এবারের নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭, সিজন-২ আসরটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং মেহেরপুরের প্রান্তিক পর্যায় থেকে লুকিয়ে থাকা ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করার একটি বড়- মাধ্যম।

আয়োজকদের এমন ব্যতিক্রমী ও আধুনিক পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে যে, মেহেরপুরের ক্রীড়াঙ্গন এখন সনাতন পদ্ধতি পেরিয়ে পুরোপুরি প্রযুক্তিবান্ধব ও যুগোপযোগী হয়ে উঠছে। আগামী কয়েকদিনব্যাপী চলা এই টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে জমজমাট লড়াই দেখতে এখন উন্মুখ হয়ে আছে পুরো জেলার ক্রীড়াপ্রেমী মানুষ।

নতুন কুড়ি মেহেরপুর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

মেহেরপুরে ভিন্নধর্মী আয়োজনে পর্দা উঠলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২’

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা