বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

নোবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে সাপের কামড় প্রতিরোধ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

ছবিঃ বিপ্লবী বার্তা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাপ নিয়ে আতঙ্ক দূর করতে এবং সচেতনতা বাড়াতে একটি সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। “সাপ নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখার সাবেক সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান ও জাহিদুল ইসলাম হাসানের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। এতে বন বিভাগ এবং ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ (ডব্লিউএসআরটিবি)-এর প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।

ক্যাম্পাসের শান্তিনিকেতন ও গ্যারেজ এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে বন বিভাগের কর্মকর্তা এবং ডব্লিউএসআরটিবি-এর প্রতিনিধিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাপ চেনার উপায়, সাপ দেখলে করণীয় এবং সাপের কামড় পরবর্তী প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মসূচির আয়োজক ও নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান বলেন, “সাপ নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা—এই বার্তাকে সামনে রেখেই আমাদের এই আয়োজন। আমরা লক্ষ্য করছি, সাপ সম্পর্কে অসচেতনতা ও ভুল ধারণার কারণে অনেক সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং সাপকে মেরে ফেলে। অথচ সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “ক্যাম্পাসে কোথাও সাপ দেখলে সেটিকে মারতে বা ধরতে যাবেন না। নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করবেন। আর কেউ সাপের কামড়ের শিকার হলে কোনো ধরনের ওঝা বা ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে দ্রুত হাসপাতালে নিতে হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “ক্যাম্পাসের ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থান নিয়মিত পরিষ্কার করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং জরুরি সাপ উদ্ধারকারী টিমের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমাদের মূল উদ্দেশ্য হলো—শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সাপ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানুষ ও প্রকৃতির মধ্যে একটি সুন্দর সহাবস্থান গড়ে তোলা।”

এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাপ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর হয় এবং বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে পড়ে।

ছাত্রদল নোবিপ্রবি ছাত্রদল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নোবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে সাপের কামড় প্রতিরোধ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাপ নিয়ে আতঙ্ক দূর করতে এবং সচেতনতা বাড়াতে একটি সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। “সাপ নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখার সাবেক সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান ও জাহিদুল ইসলাম হাসানের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। এতে বন বিভাগ এবং ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ (ডব্লিউএসআরটিবি)-এর প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।

ক্যাম্পাসের শান্তিনিকেতন ও গ্যারেজ এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে বন বিভাগের কর্মকর্তা এবং ডব্লিউএসআরটিবি-এর প্রতিনিধিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাপ চেনার উপায়, সাপ দেখলে করণীয় এবং সাপের কামড় পরবর্তী প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মসূচির আয়োজক ও নোবিপ্রবি ছাত্রদলের সাবেক সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান বলেন, “সাপ নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা—এই বার্তাকে সামনে রেখেই আমাদের এই আয়োজন। আমরা লক্ষ্য করছি, সাপ সম্পর্কে অসচেতনতা ও ভুল ধারণার কারণে অনেক সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং সাপকে মেরে ফেলে। অথচ সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “ক্যাম্পাসে কোথাও সাপ দেখলে সেটিকে মারতে বা ধরতে যাবেন না। নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করবেন। আর কেউ সাপের কামড়ের শিকার হলে কোনো ধরনের ওঝা বা ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে দ্রুত হাসপাতালে নিতে হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “ক্যাম্পাসের ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থান নিয়মিত পরিষ্কার করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং জরুরি সাপ উদ্ধারকারী টিমের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমাদের মূল উদ্দেশ্য হলো—শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, সাপ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানুষ ও প্রকৃতির মধ্যে একটি সুন্দর সহাবস্থান গড়ে তোলা।”

এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাপ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর হয় এবং বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে পড়ে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা