বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ছবিঃ বিপ্লবী বার্তা

চাঁপাইনবাবগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

সভায় দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জেলার সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পর্যায়ে বিভিন্ন আয়োজন, শিশু পরিবার ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এ ছাড়া দেশাত্মবোধক গান পরিবেশন, সিনেমা হল ও গুরুত্বপূর্ণ স্থানে দিবসটি উপলক্ষে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং জেলা ও উপজেলা পর্যায়ে ফুটবল খেলার আয়োজন করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

সভায় দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জেলার সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পর্যায়ে বিভিন্ন আয়োজন, শিশু পরিবার ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এ ছাড়া দেশাত্মবোধক গান পরিবেশন, সিনেমা হল ও গুরুত্বপূর্ণ স্থানে দিবসটি উপলক্ষে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং জেলা ও উপজেলা পর্যায়ে ফুটবল খেলার আয়োজন করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা