বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে এ ডব্লিও ডি পদ্ধতি নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্য ছবি বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুরে আধুনিক ও পানি সাশ্রয়ী ধান চাষ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট কার্তিকতলা বাজারে এ আয়োজন করা হয়।

ইএসডিও এর ‘গো ফর ইমপ্যাক্ট’ কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো (এডব্লিওডি) পদ্ধতিতে ধান চাষ বিষয়ে কৃষকদের সচেতন করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ভূগর্ভস্থ পানির অপচয় রোধ জরুরি। এডব্লিওডি পদ্ধতিতে কম পানিতে বেশি ফলন পাওয়া যায় এবং সেচ ও উৎপাদন খরচও কমে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল মামুন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা।

মাঠ দিবসে অংশ নেওয়া কৃষকেরা নতুন এই প্রযুক্তি সম্পর্কে ধারণা নিয়ে ভবিষ্যতে নিজেদের জমিতে তা ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।

কৃষক মাঠ দিবস ধান চাষ প্রযুক্তি পানি সাশ্রয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নিয়ামতপুরে এ ডব্লিও ডি পদ্ধতি নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে আধুনিক ও পানি সাশ্রয়ী ধান চাষ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট কার্তিকতলা বাজারে এ আয়োজন করা হয়।

ইএসডিও এর ‘গো ফর ইমপ্যাক্ট’ কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো (এডব্লিওডি) পদ্ধতিতে ধান চাষ বিষয়ে কৃষকদের সচেতন করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ভূগর্ভস্থ পানির অপচয় রোধ জরুরি। এডব্লিওডি পদ্ধতিতে কম পানিতে বেশি ফলন পাওয়া যায় এবং সেচ ও উৎপাদন খরচও কমে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল মামুন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা।

মাঠ দিবসে অংশ নেওয়া কৃষকেরা নতুন এই প্রযুক্তি সম্পর্কে ধারণা নিয়ে ভবিষ্যতে নিজেদের জমিতে তা ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা