নিয়ামতপুরে এ ডব্লিও ডি পদ্ধতি নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে আধুনিক ও পানি সাশ্রয়ী ধান চাষ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার হাজিনগর ইউনিয়নের মাকলাহাট কার্তিকতলা বাজারে এ আয়োজন করা হয়।ইএসডিও এর ‘গো ফর ইমপ্যাক্ট’ কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো (এডব্লিওডি) পদ্ধতিতে ধান চাষ বিষয়ে কৃষকদের সচেতন করা হয়।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ভূগর্ভস্থ পানির অপচয় রোধ জরুরি। এডব্লিওডি পদ্ধতিতে কম পানিতে বেশি ফলন পাওয়া যায় এবং সেচ ও উৎপাদন খরচও কমে আসে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল মামুন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা।মাঠ দিবসে অংশ নেওয়া কৃষকেরা নতুন এই প্রযুক্তি সম্পর্কে ধারণা নিয়ে ভবিষ্যতে নিজেদের জমিতে তা ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।