বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক

দেশের তৈরি পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন–এর কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিজিএমইএ ও বিকেএমইএর শীর্ষ নেতারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং রপ্তানি বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা শিল্প খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন এবং রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে প্রয়োজনীয় নীতি সহায়তার বিষয়েও মতামত দেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিজিএমইএ বিকেএমইএ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

দেশের তৈরি পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন–এর কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিজিএমইএ ও বিকেএমইএর শীর্ষ নেতারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং রপ্তানি বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা শিল্প খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন এবং রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে প্রয়োজনীয় নীতি সহায়তার বিষয়েও মতামত দেন বলে জানা গেছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা