প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠক
দেশের তৈরি পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন–এর কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে বিজিএমইএ ও বিকেএমইএর শীর্ষ নেতারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং রপ্তানি বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা শিল্প খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন এবং রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে প্রয়োজনীয় নীতি সহায়তার বিষয়েও মতামত দেন বলে জানা গেছে।