বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় ক্ষতিপূরণ চেয়ে রিট

হামে আক্রান্ত হয়ে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এই রিট করেন। স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের এতে বিবাদী করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৫৫ দিনে হামে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী গড়ে প্রতিদিন অন্তত ছয়জন শিশু মারা যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে এ সংখ্যা আরও বেড়ে প্রতিদিন প্রায় ১০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে ঢাকা বিভাগে, আর তুলনামূলকভাবে কম রংপুর বিভাগে। গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

এদিকে গতকাল আরও ৯ জন শিশু হাম ও এর উপসর্গে মারা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগজনক। টিকাদান কর্মসূচিতে ঘাটতি এবং ভাইরাসের দ্রুত বিস্তারকে এই সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা। তাদের মতে, বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট এবং শিশুমৃত্যুর বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। কোনো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

হাম হাইকোর্ট রিট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় ক্ষতিপূরণ চেয়ে রিট

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

হামে আক্রান্ত হয়ে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এই রিট করেন। স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের এতে বিবাদী করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশে হাম ও এর উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৫৫ দিনে হামে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী গড়ে প্রতিদিন অন্তত ছয়জন শিশু মারা যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে এ সংখ্যা আরও বেড়ে প্রতিদিন প্রায় ১০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে ঢাকা বিভাগে, আর তুলনামূলকভাবে কম রংপুর বিভাগে। গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

এদিকে গতকাল আরও ৯ জন শিশু হাম ও এর উপসর্গে মারা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগজনক। টিকাদান কর্মসূচিতে ঘাটতি এবং ভাইরাসের দ্রুত বিস্তারকে এই সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা। তাদের মতে, বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট এবং শিশুমৃত্যুর বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। কোনো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা