বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মঠবাড়িয়ায় ৫ লাখ টাকার ১৩ মন রেণু জব্দ, ৭ জেলেকে কারাদণ্ড

রেণু জব্দ। ছবি: বিপ্লবী বার্তা

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ বিপুল পরিমাণ ফাইসা মাছের রেনু পাচারকালে সাত জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। 

পরে আজ বরিবার (১০ মে ২৬ )দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান অনুসরণ করে নেছারাবাদ কোস্ট গার্ড টিমের অভিযানে শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় আটক করা হয়। ১৩ মণ ওজনের ২ লক্ষ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেনু  জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫-৬ লাখ টাকা। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দাকোপা গ্রামের অহিদুজ্জামানের ছেলে মো. রেজওয়ান (৩৮), মো. রেদওয়ান(২৮) দেলোটি পাইকগাছা গ্রামের মো: নজরুল ইসলামর ছেলে মো: মুস্তাঈন (৩৫),  দাকোপা গড়খালী বটবুনিয়া গ্রামের মো. ইদ্রিস গাজীর ছেলে মো: জাকির গাজী (৪১),  দাকোপা গড়কালী গ্রামের মো. মোকসেদ সরদারের ছেলে মো. সিরাজ সরদার (৫৮) পাইকপাড়া দেলোটি গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে মো. তুহিন শেখ (২৬) একই এলাকার মো. হাফিজুল ইসলামের ছেলে মো. পলাশ (৪০) আটককৃতদের ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

নেছারাবাদ কোস্ট গার্ড পেটি অফিসার শামীম পারভেজ জানান,  সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত মূল্যবান রেনু পোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।

কারাদণ্ড রেনু পাচার রেণু জব্দ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

মঠবাড়িয়ায় ৫ লাখ টাকার ১৩ মন রেণু জব্দ, ৭ জেলেকে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ বিপুল পরিমাণ ফাইসা মাছের রেনু পাচারকালে সাত জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। 

পরে আজ বরিবার (১০ মে ২৬ )দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান অনুসরণ করে নেছারাবাদ কোস্ট গার্ড টিমের অভিযানে শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় আটক করা হয়। ১৩ মণ ওজনের ২ লক্ষ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেনু  জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫-৬ লাখ টাকা। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দাকোপা গ্রামের অহিদুজ্জামানের ছেলে মো. রেজওয়ান (৩৮), মো. রেদওয়ান(২৮) দেলোটি পাইকগাছা গ্রামের মো: নজরুল ইসলামর ছেলে মো: মুস্তাঈন (৩৫),  দাকোপা গড়খালী বটবুনিয়া গ্রামের মো. ইদ্রিস গাজীর ছেলে মো: জাকির গাজী (৪১),  দাকোপা গড়কালী গ্রামের মো. মোকসেদ সরদারের ছেলে মো. সিরাজ সরদার (৫৮) পাইকপাড়া দেলোটি গ্রামের মো. শুকুর আলী শেখের ছেলে মো. তুহিন শেখ (২৬) একই এলাকার মো. হাফিজুল ইসলামের ছেলে মো. পলাশ (৪০) আটককৃতদের ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

নেছারাবাদ কোস্ট গার্ড পেটি অফিসার শামীম পারভেজ জানান,  সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত মূল্যবান রেনু পোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে তিনি জানান।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা