বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: বিপ্লবী বার্তা

‎“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১২ মে) সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সাঈদ।

‎উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) পিরোজপুর জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নার্সদের ভূমিকা অনস্বীকার্য। রোগীদের সেবা ও মানবিক সহায়তা প্রদানে নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

‎অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আলোচনা সভা নার্স দিবস নার্স ক্ষমতায়ন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

‎“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১২ মে) সকালে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সাঈদ।

‎উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) পিরোজপুর জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নার্সদের ভূমিকা অনস্বীকার্য। রোগীদের সেবা ও মানবিক সহায়তা প্রদানে নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

‎অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা