লালমনিরহাটে তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে শিল্পায়নের ওপর জোর দিয়েছেন আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য শুধু চাকরির সুযোগ তৈরি করলেই হবে না, টেকসই কর্মসংস্থানের জন্য প্রয়োজন শিল্পায়ন।
সোমবার (১১ মে) লালমনিরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাণ-আরএফএল চাকরি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিল্পায়ন তরুণদের আয়-রোজগারের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।
লালমনিরহাটের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে তিনি জানান, এ অঞ্চলে ধান, ভুট্টা ও আলুর উৎপাদন বেশি হওয়ায় কৃষিভিত্তিক শিল্প স্থাপনের ব্যাপক সুযোগ রয়েছে। এ জন্য উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশেদুল হক প্রধান এবং একেএম মমিনুল হক।
আয়োজকরা জানান, এই চাকরি মেলার মাধ্যমে প্রায় এক হাজার দক্ষ ও অদক্ষ তরুণকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন