বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল। ছবি: বিপ্লবী বার্তা

নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই বিপ্লবের চেতনা রক্ষার দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার (২ মে) বিকেলে জেলা শহরজুড়ে এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার বিকেল সাড়ে ৫টায় জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জোটের নেতাকর্মীরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির ইসহাক খন্দকার। তিনি তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন:

মাওলানা ইউসুফ মাদানী সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস (নোয়াখালী জেলা উত্তর)।

জহিরুল হক সভাপতি, লেবার পার্টি (নোয়াখালী জেলা)।

কাজী মাইনুদ্দিন তানভীর সদস্য সচিব, এনপিপি (নোয়াখালী জেলা)।

জনাব আব্দুল কাইয়ুম সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস (নোয়াখালী জেলা দক্ষিণ)।

বোরহান উদ্দিন শহর সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবির।

সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই বিপ্লবের চেতনা নস্যাৎ করার যেকোনো ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা এবং দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গণমিছিলে ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।

জুলাই সনদ দাবি গণমিছিল দাবি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০২ মে ২০২৬

নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই বিপ্লবের চেতনা রক্ষার দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার (২ মে) বিকেলে জেলা শহরজুড়ে এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার বিকেল সাড়ে ৫টায় জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জোটের নেতাকর্মীরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির ইসহাক খন্দকার। তিনি তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন:

মাওলানা ইউসুফ মাদানী সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস (নোয়াখালী জেলা উত্তর)।

জহিরুল হক সভাপতি, লেবার পার্টি (নোয়াখালী জেলা)।

কাজী মাইনুদ্দিন তানভীর সদস্য সচিব, এনপিপি (নোয়াখালী জেলা)।

জনাব আব্দুল কাইয়ুম সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস (নোয়াখালী জেলা দক্ষিণ)।

বোরহান উদ্দিন শহর সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবির।

সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই বিপ্লবের চেতনা নস্যাৎ করার যেকোনো ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা এবং দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গণমিছিলে ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা