ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পর খালে ফেলে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানে খালে পড়ে থাকা মরদেহটির পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. নুর আলম কাগজি (৩৫)। তিনি রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আফছার কাগজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানে নুর আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাঁকে খালে ফেলে রেখে যায় তারা। খবর পেয়ে তাঁর পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে সিআইডি। পরে আঙুলের ছাপ বিশ্লেষণ করে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নারিকেলবাড়িয়া এলাকায় অটোরিকশাচালক জাকির স্ত্রী ময়নাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নুরে আলমের সঙ্গে ময়নার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। ময়নার চাচা পরিচয়ে নুরে আলম ওই বাসায় প্রায়ই রাত যাপন করতেন। এ নিয়ে বুধবার দুপুরে স্থানীয় লোকজনের সঙ্গে তাঁর হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত ৩ টার দিকে মুখোশ পরা সাত থেকে আটজনের একটি দল দেশীয় অস্ত্র দেখিয়ে তাঁদের ভাড়া বাসা থেকে নুরে আলমকে তুলে নিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় নুরে আলমকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে যায়। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে,তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই যুবকের মৃতদেহ সড়কের পাশের ডোবায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন