ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ এবং সমুদ্রবন্দরে অবরোধের মুখে থাকা ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এর ফলে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে এখন থেকে ইরানি পণ্য পরিবহন ও ট্রানজিট সুবিধা পাওয়া যাবে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য এটি বড় ধরনের স্বস্তি এনে দেবে। একই সঙ্গে আঞ্চলিক বাণিজ্য সচল রাখতেও এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপে রাখার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই সিদ্ধান্ত ওয়াশিংটনের সেই কৌশলকে দুর্বল করতে পারে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত পাকিস্তানের এ পদক্ষেপে ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্কে নতুন কোনো টানাপোড়েন তৈরি হয় কি না, সেটিও এখন দেখার বিষয়। পাশাপাশি যুদ্ধবিরতি ও মধ্যস্থতা প্রচেষ্টায় এর প্রভাব নিয়েও চলছে নানা বিশ্লেষণ।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন